বিশ্ববিদ্যালয় ভর্তি
বাংলাদেশে ১০৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ২৮টি সরকারী বিশ্ববিদ্যালয়, ৫৬টি বেসরকারী বিশ্ববিদ্যালয়, ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ৩১টি বিশেষায়িত কলেজ ও ২টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, ব্যবসাশিক্ষা ও ইসলাম ধর্ম নিয়ে শিক্ষা দান করে থাকে। প্রতি বছর ৪,৫০,০০০ জন ছাত্র-ছাত্রী স্নাতক ডিগ্রী লাভ করে থাকেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয়ে ৩/৪ বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। স্নাতক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, আগ্রহী শিক্ষার্থীদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়মানুসারে আবেদন করতে হবে। তবে ভর্তি ফরম পূরণ ও দাখিল, ভর্তি ফি পরিশোধ, প্রবেশপত্র সংগ্রহপূর্বক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, ভর্তি হওয়া এসব আনুষ্ঠানিকতা সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। ভর্তি সংক্রান্ত তথ্যাদি জাতীয় দৈনিকে এবং বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক নিম্নে দেয়া হলোঃ
|
|||||||||||||||


পোর্টাল হোম
নাগরিক সেবা