সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০১০
এই সাইটে খোঁজ করুন
পোর্টাল হোম arrow নাগরিক সেবা arrow বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
education222.jpg

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

 

 

গুরুত্বপূর্ণ সংযোগ

 

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দারিদ্রসীমার নিচে বাস করে, তাই জাতীয় বাজেটে সবচেয়ে বেশী বরাদ্দ থাকে শিক্ষা খাতে।  সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে ভর্তুকি দেয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তিন স্তরবিশিষ্ট- প্রাথমিক স্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এবং উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর। সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলো পরিচালিত হয় ৫ বছর মেয়াদি প্রাথমিক, ৫ বছর মেয়াদি মাধ্যমিক ও ২ বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে। বেসরকারি বিদ্যালয়গুলো সরকারের কাছ থেকে যথেষ্ট আর্থিক সহায়তা পায়। বাংলাদেশে তৃতীয় পর্যায়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ৩-৫ বছর মেয়াদি। সরকারী পৃষ্ঠপোষকতায় পরিচালিত ২৮টি পাবলিক ও ৫০টিরও বেশি বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে র তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের মাধ্যমে এ শিক্ষা দেয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা বা ইংরেজির মধ্যে যেকোনটিকে বেছে নিতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় হলো শিক্ষার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ দফতর। এর অধীন কয়েকটি অধিদপ্তরে রয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প (শিক্ষা প্রকল্প ও কারিগরি প্রকল্প )’র মাধ্যমে এ অধিদপ্তরসমূহের কার্যক্রম পরিচালিত হয়। সংবিধানের ১৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি শিশু মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সুবিধা পাওয়ার অধিকার রাখে (সূত্রঃ http://www.bdlaws.gov.bd/pdf/957_2__.pdf )। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাতটি শিক্ষা বোর্ডে অধিভুক্ত। বোর্ডগুলো দু’টি পাবলিক পরীক্ষা পরিচালনা করে: একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং অপরটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হিসেবে পরিচিত। এছাড়া রয়েছে মাদ্রাসা ও ইংরেজী মাধ্যমের স্কুল। এগুলো যথাক্রমে মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং বিদেশী শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত। মাধ্যমিক পরবর্তী পর্যায়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ স্কুল পরিচালনার জন্য কারিগরি শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রম ও পাঠ্যবই উন্নয়ন, অনুমোদন এবং ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্ত্তৃপক্ষ। বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিক্স (বিইএনবিইআইএস) গঠন করেছে, যা সব পর্যায়ের শিক্ষাসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে।

বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে গঠিত বিভিন্ন শিক্ষা কমিশন থেকে পাওয়া তথ্য ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি শিক্ষানীতি প্রকাশ করেছে। এছাড়াও ‘অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ’র তত্ত্বাবধানে বাংলাদেশে অনেক অলাভজনক সংগঠন রয়েছে, যারা  সামাজিক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনানুষ্ঠানিক ও আধা-আনুষ্ঠানিক শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে থাকে।
                                                 (সূত্রঃ http://www.moedu.gov.bd/ )


গুরুত্বপূর্ণ সংযোগ

# শিক্ষা মন্ত্রণালয়
# শিক্ষা বোর্ড
# প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
# জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী
# প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
# বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
# শিক্ষক সহায়িকা

এইচ এস সি ফলাফল ২০১০
মাধ্যমিক পরীক্ষার ফল ২০১০ প্রাপ্তি সংক্রান্ত
বাংলাদেশকে জানুন
প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষক স্থান আছে। এর মধ্যে প্রত্মতাত্বিক নির্দশন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র্র বৈশিষ্ট্যে বিশেষায়িত।
ভিডিও