| বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান |
বাংলাদেশের জাতীয় পরিসংখ্যানগুরুত্বপূর্ণ সংযোগ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ১৪৭,৫৭০ বর্গঃ কিঃ মিঃ আয়তন বিশিষ্ট এদেশটি পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ। এদেশে প্রায় ১৪০ মিলিয়ন লোকের বসবাস। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। এখানে স্বাক্ষরতার হার ৪৩.১%। এদেশের অধিকাংশ লোক (৮৮%) মুসলিম। প্রায় ৯৮ ভাগের বেশি লোক বাংলায় কথা বললেও এখানে ইংরেজী ভাষাও ব্যবহৃত হয়। প্রাকৃতিক রূপ বৈচিত্রে ভরপুর এদেশে অসংখ্য নদ-নদী ও খাল রয়েছে। দেশের উল্লেখযোগ্য নদ-নদী হল- পদ্মা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, মেঘনা ও কর্ণফুলী। বাংলাদেশ আন্তর্জাতিক এবং আঞ্চলিক ফোরাম বিশেষ করে জাতিসংঘ, কমনওয়েলথ এবং সার্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশে ৬টি বিভাগ, ৬৪টি জেলা, ৬টি সিটি কর্পোরেশন, ৩০৮ টি মিউনিসিপ্যালিটিস, ৪৮১ টি উপজেলা, ৫৯৯টি থানা এবং ৪,৪৯৮ টি ইউনিয়ন রয়েছে। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, যদিও জিডিপিতে কৃষির অবদান গত ৫ বছরে ধরে কমে আসছে। মূলত: গ্রামের শ্রমশক্তি এদেশের কৃষিকে নিয়ন্ত্রণ করছে। অর্থ বাজারের দৃষ্টিকোণ থেকে বলা যায়, বাংলাদেশ অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি যেখানে মুক্ত বাজার অর্থনীতি অর্থনীতির মূল চালিকা শক্তি। জিডিপির হার ৬.৫১% এবং এদেশের মানুষের বার্ষিক গড় আয় ৫২০ ডলার। এদেশের প্রধান শিল্পগুলো হল গার্মেন্টস, রাসায়নিক সার, চা প্রক্রিয়াজাতকরণ, চিনি, চামড়াজাত পণ্য ইত্যাদি। প্রধান খনিজ সম্পদ হলঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি। গ্রীনিচ মান সময়ের সঙ্গে ৬ ঘন্টা যোগ করলে বাংলাদেশের স্থানীয় সময় ( বাংলাদেশ আদর্শ সময় – BST ) পাওয়া যায়। আরও জানতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ সংযোগ# এক নজরে বাংলাদেশ পরিসংখ্যান# বাংলাদেশের পরিসংখ্যান পকেট বুক # বাংলাদেশের জিডিপি-২০০৮ # আন্তর্জাতিক পরিসংখ্যান # বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো |


পোর্টাল হোম