|
এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি? একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের সর্বশেষ তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে এই ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সরকারের সেবাসমূহের সবরকম তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে। এ ওয়েবসাইট কি কি ধরণের তথ্য প্রদান করবে? বাংলাদেশ সরকারের জনপ্রিয় সেবাসমূহের সবরকম তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট, ওয়েবে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এ ওয়েবসাইট থেকে কি আমি সরকারী ফরমগুলো পাবো? হ্যাঁ, আপনি সরকারি অনেক ফরমই এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের ডান কলামে ‘Quick Forms’ বাটনে ক্লিক করতে হবে। সাইটটির ডান কোনে ‘Quick Forms’ বা ‘More Forms’ বাটন পাওয়া যাবে। এসবের বাইরে অন্যান্য ফরমগুলোও বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যেতে পারে। পোস্টাল কোড কিভাবে খুজেঁ পাবো? হোম পেইজের ডান দিকের কলামে ‘Postal Service’ বাটনের নিচে ‘Postal Code Lookup’ বাটনে ক্লিক করলে আপনি পোস্টাল কোডের তথ্য পাবেন। কিভাবে প্রতিদিনের মুদ্রা হার জানা যাবে? আপনি যদি প্রতিদিনের সর্বশেষ মুদ্রাহার জানতে চান তাহলে হোম পেইজের ডান দিকের কলামে ‘ মুদ্রাহার সেকশনে’ তা পাবেন যেখানে প্রধান প্রধান মুদ্রার বিনিময় হারের উল্লেখ রয়েছে। এছাড়া ‘More Info’ বাটনে ক্লিক করে অন্যান্য মুদ্রায় বিনিময়ের তথ্য পাওয়া যাবে। সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?
সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে মূল মেনুবার থেকে ঘোষণা/ প্রজ্ঞাপন লিংকে ক্লিক করুন। সরকারি এ ওয়েবসাইট সম্পর্কে সুনির্দিষ্ট কোন অনুসন্ধান থাকলে কি করবো?
যেকোন ধরনের প্রশ্ন ও মতামতের জন্য ‘মতামত’ বাটনে ক্লিক করুন। সেখানে আপনার মতামত, পরামর্শ দিতে পারবেন।
|