সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০১০
এই সাইটে খোঁজ করুন
পোর্টাল হোম
অংক শিক্ষার উন্নয়নে উপদেষ্টা কমিটি গঠন

 

দেশে অংক শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য করণীয় সম্পর্কে সুপারিশ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড.  মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কার্যাবলী নিম্নরূপঃ
# বর্তমানে মাধ্যমিক অংক শিক্ষা ব্যবস্থা এবং অংক শিক্ষার মান পর্যালোচনা;
# অংক প্রশিক্ষণ কার্যক্রম/ কর্মসূচী সমূহের পর্যালোচনা ও দুর্বলতা চিহ্নিতকরণ;
# অংক শিক্ষার মানোন্নয়নের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ;
# শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক অংক শিক্ষার জাতীয় একাডেমী প্রতিষ্ঠার রূপরেখা সম্পর্কে সুপারিশমালা প্রণয়ন;
# অংক শিক্ষার সার্বিক মানোন্নয়নের বর্তমান ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা/ সুপারিশমালা প্রণয়ন।

এই কমটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন- অতিরিক্ত সচিব (উন্নয়ন), শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা; প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল, বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; প্রকল্প পরিচালক, TQI-SEP, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা; ব্রাদার লিও, প্রিন্সিপাল, সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ, ঢাকা; প্রফেসর মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক (গণিত), সিটি কলেজ, ঢাকা; জনাব মুনির হাসান, সাধারণ সম্পাদক, গণিত অলিম্পিয়াড; রাজিয়া বেগম, প্রভাষক (গণিত), টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা; জনাব রতন কান্তি মন্ডল, সহকারী শিক্ষক (গণিত), উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা; পরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

এই কমিটি ২ মাসের মধ্যে সরকারকে প্রতিবেদন পেশ করবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

 

* সূত্রঃ শিক্ষা মন্ত্রণালয়

 
বাংলাদেশকে জানুন
প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষক স্থান আছে। এর মধ্যে প্রত্মতাত্বিক নির্দশন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র্র বৈশিষ্ট্যে বিশেষায়িত।
ভিডিও