| এসএমএস ভিত্তিক রেজিস্ট্রেশন |
|
ভর্তি পরীক্ষায় এসএমএস ভিত্তিক রেজিস্ট্রেশন পদ্ধতি প্রবর্তন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীগণ মোবাইল এসএমএস -এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ পদ্ধতিটি নিম্নরুপঃ ১. ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে তার ঊচ্চমাধ্যমিক পরীক্ষার বোর্ড, রোল নাম্বার এবং সাল নির্দিষ্ট একটি নাম্বারে পাঠাতে হবে। ২. এ তথ্য শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্যের সাহায্যে যাচাই করা হবে এবং ভর্তি পরীক্ষায় বসার যোগ্য বিবেচিত হলে তা এসএমএস বার্তার মাধ্যমে সেই শিক্ষার্থীকে জানানো হবে। শিক্ষার্থীকে তখন ফিরতি এসএমএস এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন জানাতে হবে। ৩. এসএমএসটি পাঠানো হলে শিক্ষার্থীর মোবাইল ফোনের ব্যালেন্স থেকে আবেদনে ফি বাবদ অর্থ কেটে নেওয়া হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে এসএমএস এর মাধ্যমে তাকে তা জানানো হবে। |


পোর্টাল হোম
নাগরিক সেবা