সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০১০
এই সাইটে খোঁজ করুন
পোর্টাল হোম arrow ব্যবহারের শর্ত
ব্যবহারের শর্তাবলী

ব্যবহারের শর্তাবলী

আমাদের ওয়েবপোর্টাল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল সরকারের সেবা সংক্রান্ত হালনাগাদ তথ্য সরবরাহের একটি উদ্যোগ। এই ওয়েবপোর্টালটি প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত। এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্তাবলী মেনে চলতে হবে, যা আপনি এই সাইটে প্রবেশ করা মাত্রই প্রযোজ্য।

 

শর্তাবলী :

১. প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইটের সাথে লিংককৃত অন্যান্য সাইটের কোন তথ্যের জন্য কোন ধরণের আর্থিক সহায়তা প্রদান করে না।

২. এই ওয়েবসাইটের তথ্য এবং লিংককৃত ওয়েবসাইটের তথ্য ব্যবহার করার ফলে প্রত্যক্ষ্য বা অপ্রত্যক্ষভাবে কোন ক্ষতির সম্মুখীন হলে তার জন্য কোন দায়দায়িত্ব এই কার্যালয় গ্রহণ করবে না ।

৩. এই ওয়েবসাইটের কর্মকাণ্ডের কোন ধরনের অবিচ্ছিন্নতার জন্য নিশ্চয়তা প্রদান করবে না ।

 

কপিরাইট

এই ওয়েবসাইটে যেসব কনটেন্ট, তথ্যাদি এবং ট্রেডমার্কস প্রদর্শিত হচ্ছে কিংবা এই ওয়েবসাইটের সাথে লিংককৃত অন্যান্য ওয়েবসাইটের সমস্ত তথ্যাদির কপিরাইট তাদের নিজস্ব এবং তা কপিরাইট আইন (সংশোধিত ২০০৫ সালে) এর মাধ্যমে সংরক্ষিত।

 

তথ্যের কাজ এবং প্রিন্ট

এই ওয়েবসাইটের সকল ব্যবহারকারী ওয়েবসাইটে প্রদর্শিত সকল তথ্যের কোন রকম পরিমার্জন , সংযুক্তিকরণ এবং  সংশোধন ব্যতীত প্রিন্ট করতে পারবেন। কিন্তু এই পোটার্লে প্রকাশিত কোন তথ্য যা বাংলাদেশ সরকারের নয়, এবং যাতে অন্য কোনো সংস্থার কপিরাইট রয়েছে সেক্ষেত্রে সে সংস্থার অনুমতি গ্রহণ করতে হবে।

 অন্যান্য ওয়েবসাইটের সঙ্গে সংযোগ

এই ওয়েবসাইটের সঙ্গে অন্যান্য সাইটের সংযোগ রয়েছে যা প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত নয় কিংবা এর নিয়ন্ত্রণাধীন নয়। আমরা এই ধরনের সংযোগকৃত ওয়েবসাইটের কনটেন্ট এবং তা সবসময় কার্যকর রাখার জন্য দায়বদ্ধ নই।

 

প্রবেশাধিকার

কোন বিশেষ ব্যক্তি অথবা ইন্টারনেট থেকে  ব্রাউজকৃত কোন বিশেষ ঠিকানাকে কোন প্রকার কারণ দর্শন ব্যতীত এ ওয়েবসাইটে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

 

নীতিমালা সংযোজন এবং পরিবর্তনের নোটিশ

কোন প্রকার নোটিশ ব্যতীত যে কোন সময় এই নীতিমালা সংশোধন করা হতে পারে। যেকোন তথ্যাদি যা বর্তমান নীতিমালার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল তা এসব শর্তাবলী মেনে চলবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোন তথ্যাদি সংগ্রহ করা হয় তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে। 

 

গর্ভনিং এবং বিচার ব্যবস্থা

এইসব শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে । কোন ধরনের আপত্তি বাংলাদেশের বিচার ব্যবস্থার মাধ্যমে মীমাংসিত হবে।

 

আরো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ


প্রধানমন্ত্রীর কার্যালয়,

পুরাতন সংসদ ভবন,

তেজগাঁও, ঢাকা-1215।

বাংলাদেশ।

ই-মেইল - স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।

 
বাংলাদেশকে জানুন
প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষক স্থান আছে। এর মধ্যে প্রত্মতাত্বিক নির্দশন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র্র বৈশিষ্ট্যে বিশেষায়িত।
ভিডিও